মংলায় কলেজছাত্রীকে মাথায় হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় আসামি অসিম ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১ মে) রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন।
এদিকে মঙ্গলবার (২ মে) সকালে আসামি আসামী অসিম ঘোষকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
আহত ওই শিক্ষার্থী এখনও খুলনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশংঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মংলা উপজেলার চাদপাই ইউনিয়নের অসিম ঘোষ একই এলাকার খুলনার রুপসা ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় অসিম। এরই ঘটনার জেরে সোমবার ভোররাতে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয় অসিম।
পরে অসিম হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। ওই ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অসিম পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে মংলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার মো. সেলিম জানান, অসিম ঘোসের বাবা ওই শিক্ষার্থীর বাবার কাছ থেকে জমি লিজ নিয়ে তাদের বাড়ির সামনেই চিংড়ি ও কাঁকড়ার চাষ করে আসছিল। অসিমের সঙ্গে ওই শিক্ষার্থীর ভাইয়ের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। এর সুবাদে ওই শিক্ষার্থীর বাড়িতে আসা-যাওয়া করতো অসিম। আসা-যাওয়ার মাধ্যমেই ওই শিক্ষার্থীর সঙ্গে অসিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, কলেজছাত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় সোমবার রাতে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে।
/এআর/







