ভিক্ষাবৃত্তি বন্ধে পুনর্বাসনের ব্যবস্থা করেছে সরকার: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৬:৪৭আপডেট : ০৯ মে ২০১৭, ১৬:৪৯

ভিক্ষাবৃত্তি বন্ধে পুনর্বাসনের ব্যবস্থা করেছে সরকার: হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্ট পেশা। ভিক্ষুকদের কেউ সম্মান করে না। তাদের আত্মমর্যাদা নেই। তাই ভিক্ষাবৃত্তি বন্ধে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছে। ভিক্ষুকরা এখন থেকে আর ভিক্ষা করবে না। এরপরেও শারীরিক ক্ষমতা থাকা সত্বেও যারা ভিক্ষা করবে তাদের আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার (৯ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ ও ভিক্ষুক পুনর্বাসনে এডিপির আওতায় সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আত্মমর্যাদা নিয়ে খেয়ে পরে মানুষ যেন বাঁচতে পারে তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। কেউ যেন না খেয়ে থাকে এজন্য সরকার অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এছাড়া যাদের ঘরবাড়ি নেই, তাদেরকেও গৃহনির্মাণ করে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এই কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশ স্বাধীনের পর অন্য জাতি বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতি বলে অভিহিত করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সঙ্গে জানতে চায়।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম আকতারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আরও অনেকে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান