নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা নিহত

নড়াইল প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৫:১৪আপডেট : ২৫ মে ২০১৭, ১৫:১৭

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। কালিয়া উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি মোফাজ্জেল হোসেন শেখকে (৫২)বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহত মোফাজ্জেল হোসেন পিরোলী ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যার সমর্থক ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ২৩ মে পিরোলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  জারজিদ মোল্যা চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপর থেকে বিজয়ী এবং পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান ইকবাল ও তার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। পরাজিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাচনকালীন সর্বশেষ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু।

বৃহস্পতিবার সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের ওপর প্রথমে হামলা চালায়। এ সময় পাঁচজন আহত হন। পরে নৌকার সমর্থকরা বিজয়ী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, ছেলে সাদ্দাম হোসেন ও মোফাজ্জেলের ভাই শামীমসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত মোফাজ্জেলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল গনি মিয়া জানান।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতার আশঙ্কায় অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের