কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ মে ২০১৭, ০৪:৪৩আপডেট : ২৭ মে ২০১৭, ০৪:৪৬

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময়  ৮ জনকে আটক করেছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রাগপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম সঙ্গে একই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ জন আহত হয়।

ওসি শাহা দারা খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কয়েক রাউন্ড ফাঁকা ও রাবার বুলেট গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান