বেনাপোলে ২ কেজি সোনা জব্দ

বেনাপোল প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৪:০৬আপডেট : ২৭ মে ২০১৭, ১৪:০৮

বেনাপোলে ২ কেজি সোনা জব্দ বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রামের ৬টি সোনার বার জব্দ করা হয়েছে। এসময় মনিরুজ্জামান (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২৭ মে) দুপুর ১টার সময় গাতিপাড়া পোস্টের ৫০ গজ পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের গোলজারের ছেলে।
বিজিবি জানায়, একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনা নিয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই কেজি ৩০০ গ্রামের ৬টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করে।
দৌলতপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম