সুন্দরবনের বনদস্যু ‘গুরু’ বাহিনীর প্রধানসহ গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১৩:১২আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৪:৩৪

 

সুন্দরবনের বনদস্যু ‘গুরু’ বাহিনীর প্রধানসহ গ্রেফতার ২ পূর্ব সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল থেকে বনদস্যু ‘গুরু’ বাহিনীর প্রধান ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে র‌্যাব-৮ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গুরু বাহিনীর প্রধান মো. আনিস মোল্লা ওরফে গুরু (৩৩) ও তার সহযোগী আকরাম সানা (৩৪)। তারা দুজনই বাগেরহাট জেলার বাসিন্দা।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সম্প্রতি মো. আনিস মোল্লা ওরফে গুরু নামে এক যুবক ৬-৭ জনকে নিয়ে একটি দস্যু বাহিনী গড়ে তোলে। এই বাহিনীটি বেশ কিছুদিন ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অল্প কিছু এলাকায় চাঁদাবাজি করছিল বলে জেলেরা অভিযোগ করে। বুধবার জেলেদের কাছ থেকে খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় জেলেদের নৌকায় চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গুরু বাহিনীর প্রধান আনিস মোল্লা ও তার অন্যতম সহযোগী আকরামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও ৬৩টি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাহিনী গঠন করে চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে দাবি করেন ওই র‌্যাব কর্মকর্তা। তাদের বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম