‘শিববাড়িতে সিসি টিভি সক্রিয় ছিল না’

খুলনা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৪:৩৯আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৪:৩৯

‘শিববাড়িতে সিসি টিভি সক্রিয় ছিল না’ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. হুমায়ূন কবীর বলেছেন, ‘শিববাড়ি মোড়ের হানিফ পরিবহণ কাউন্টারের সামনের লাইটপোস্টে সিসি টিভি ক্যামেরা স্থাপনা করা হয়েছে সেটি সক্রিয় ছিল না। যে কারণে ফরহাদ মজহারের কিছু চিত্র সংগ্রহ করা যায়নি।ক্যামেরাগুলো পূণরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়ার হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে মোবাইলে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা বলেন।

মো. হুমায়ূন কবীর বলেন, ‘কেএমপির গোয়েন্দা বিভাগ ফরহাদ মজহারের বিষয়ে তথ্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।’

নাগরিকদের নিরাপত্তা বিধান ও অপরাধী গতিবিধি শনাক্ত করাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ২০১৫ সালের জুন মাসে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে এক বছর ধরে কাজ করার মাধ্যমে ৮৮টি ক্যামেরা স্থাপন করা হয়। মহানগরীর ৮টি থানা ভবনকে ঘিরেও সিসি টিভি ক্যামেরা রয়েছে। কিন্তু যথাযথ মনিটরিং ও সংরক্ষণ ব্যবস্থা না থাকার কারণে ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়ে।

প্রসঙ্গত, সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকার নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। এ ঘটনার পর বিকালে তিনি অপহরণ হয়েছে বলে জানিয়ে রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী মানবাধিকার কর্মী ফরিদা আখতার।

এ অভিযোগের পর ফরহাদ মজহারের সন্ধানে তার ব্যবহৃত মোবাইল ট্র্যাকিং করতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোবাইল ট্র্যাকিংয়ে প্রথমে মানিকগঞ্জের দৌলতদিয়ায় তার অবস্থান জানা যায়। এরপর ফরিদপুর ও মাগুরায় তার অবস্থান পাওয়া যায়। সবশেষে খুলনা শহরের কেডিএ অ্যাপ্রোচে তার অবস্থান শনাক্ত করা হয়। এ অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে র্যা ব-৬ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড ও শিববাড়ি ইব্রাহিম মিয়া সড়কে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তার অবস্থান শনাক্ত করে গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করা হয়। র্যা ব-পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে বাস থেকে নামিয়ে আনে। এরপর ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার ঘটনাটি অপহরণ নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ ও র্যা ব -৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি