পাইপ লাইনের গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে খুলনায়

খুলনা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ০৯:৩৮আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১২:২৪

পাইপ লাইনে গ্যাস, প্রতীকী ছবি

পাইপ লাইনের মাধ্যমে ৭ মার্চ বহুল প্রতীক্ষিত গ্যাস এসেছে খুলনায়। এ গ্যাসে আপাতত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চলবে। বাসা-বাড়িতে সংযোগ দেওয়ার কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। ১৬৫ কিলোমিটার পাইপ লাইনে ভেড়ামারা হয়ে খুলনার আড়ংঘাটার ল্যান্ড ফিল্ডে পৌঁছে। এখান থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালুর প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে শিল্প প্রতিষ্ঠানে এ গ্যাস সরবরাহ করা হবে।

সুন্দরবন গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, ভেড়ামারার ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ৬০-৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছে। খুলনার খালিশপুর এলাকায় অবস্থিত পিডিবি নিয়ন্ত্রিত নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) ২২৫ মেগাওয়া ডুয়েল-ফুয়েল কম্বাইন্ড সাইকেলিং বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এজন্য সুন্দরবন গ্যাস কোম্পানির পুনঃদরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে।

জিপিসিএল’র ডেপুটি ম্যানেজার সুমন মল্লিক বলেন, গত ৭ মার্চ ভেড়ামারা হয়ে খুলনায় পাইপ লাইনে  গ্যাস কমিশনিং করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলে বাণিজ্যিকভাবে গ্যাস বিতরণ করবে সুন্দরবন গ্যাস কোম্পানি। জিপিসিএল গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।  

জিটিসিএল’র প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ২০০৭ সালে এ প্রকল্প শুরু হলেও পদ্মা নদীর তলদেশ দিয়ে গ্যাসের পাইপ লাইন পার করতে বিলম্ব হয়। এই গ্যাস সংযোগের ফলে এ অঞ্চলে বড় বড় বিদ্যুৎকেন্দ্রসহ গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক ও পিডিবির সিনিয়র জেনারেল ম্যানেজার এস এম রেজাউল ইসলাম বলেন, খুলনায় আসা এ গ্যাসে ইতোমধ্যেই ভেড়ামারার ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চলছে। খুলনার ২২৫ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল কম্পাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে সংযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবন গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান জানান, খুলনায় গ্যাস এসেছে। আপাতত এ গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সংযোগ দেওয়া হবে। খুলনার খালিশপরে থাকা পিডিবির ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সংযোগের জন্য পুনঃদরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। তবে বাসাবাড়িতে আপাতত এ গ্যাস সরবরাহের পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সমৃদ্ধ ও শিল্পায়ন তরান্বিত করতে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ দীর্ঘদিনের দাবি এ অঞ্চলের মানুষের। সরকার ২০০৬ সালে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্যাস সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট ফেজ-২ এর আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ শুরু হয়। প্রকল্পের দ্বিতীয় অংশে ১৬৫ কিলোমিটার ভেড়ামারা থেকে ঝিনাইদহ-যশোর হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা হয়। এডিবি ও সরকারের যৌথ অর্থায়নে ৫৩০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস নেটওয়ার্ক প্রকল্পটি ২০০৯ সালের ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হয়। কিন্তু পরবর্তীতে প্রকল্প ব্যয় ৬০০ কোটি টাকায় উন্নীত হয়। খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া এ পাঁচ জেলার জন্য প্রকল্পের বাস্তবায়নকাল ছিল ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর। প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, জমি অধিগ্রহণে বিলম্ব, মালামাল ক্রয় প্রক্রিয়া সম্পন্নসহ নানা কারণে প্রকল্প ধীরগতিতে বাস্তবায়ন হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম