জনপ্রশাসন পদক ২০১৭ পাচ্ছেন শার্শার নির্বাহী অফিসার আব্দুস সালাম

বেনাপোল প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৭:২১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:২৭

শার্শার নির্বাহী অফিসার আব্দুস সালাম

যশোরের শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম ‘জনপ্রশাসন পদক ২০১৭’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। জনসেবা সহজীকরন, বাল্যবিবাহ রোধ, নির্যাতিত নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা প্রকল্প ‘অপরাজিতা’ জন্য তাকে মনোনীত করা হয়েছে।

গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তনিমা তাসনিম স্বাক্ষরিত এক পত্রের মধ্যেমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ছাড়াও ‘অপরাজিতা যশোর’ এর দলনেতা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও যশোররে সাবেক জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরকেও  জনপ্রশাসন পদকের জন্য মনোনীত করা হয়েছেন। এছাড়াও দলের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব ও যশোরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।

শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা পর্যায়ে আগামী ২৩ জুলাই ‘পাবলিক সার্ভিস ডে’ উদযাপিত হবে। যশোর কালেক্টর চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ওই অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্মাননাপত্র ও জনপ্রশাসন পদক- ২০১৭'দেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেন : বিএনপির লন্ডন মার্কা সহায়ক সরকার জনগণ মানবে না: সেতুমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান