কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৩:০৩আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৩:০৩

কুষ্টিয়া কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে মাওয়া (২) ও আপন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার বাড়াদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মাওয়া বাড়াদী এলাকার আবুল কালামের মেয়ে এবং আপন একই এলাকার আমিন শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শিশু দুটি বাড়ির পাশে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরের সামনে এসে দেখতে পায় মাওয়া ও আপন পানিতে ভাসছে। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শিশুরা সকালে বাড়ির পাশে খেলছিল। এসময় পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান