ঝিনাইদহের শৈলকুপায় এক পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ হোসেন (১৭) নামের এক নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, নৃত্যশিল্পী সবুজ হোসেন শনিবার রাতে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়ায় জন্মদিনের অনুষ্ঠানে নাচতে গিয়ে অবসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবুজ পৌর এলাকার হাবিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
/এমও/







