কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি’র সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ০৮:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০৯:১০

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরমান আলী (৪২) নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, আরমান নব্য জেএমবি জঙ্গির সদস্য। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। শুক্রবার (২৫আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার পড়ামাদিয়া বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ে বটতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি চাপাতি উদ্ধার করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলা ট্রিবিউনকে জানান, একদল দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। এসময় অপর জঙ্গি সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গি আরমানকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযদ্ধের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, এএসআই সুব্রত কুমার, কনস্টেবল সজিব কুমার ও নন্দ কুমার আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহত আরমান নব্য জেএমবির সদস্য এবং তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। আরমান ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম