‘কীটনাশকের দীর্ঘমেয়াদি বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন কৃষক’

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১১:২৯আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১১:২৯

কীটনাশক ক্রয় থেকে শুরু করে ছিটানো, ছিটানোর সময় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা, ছিটানোর পরপরই কৃষি ক্ষেতে প্রবেশ, উন্মুক্ত জলাশয়ে ছিটানোর যন্ত্র পরিস্কার, কীটনাশক পাত্রের বহুমুখী ব্যবহার, বাতাসের প্রতিকূলে বা বিক্ষিপ্তভাবে কীটনাশক ছিটানো, কীটনাশক ব্যবহারের প্রশিক্ষণ না থাকা প্রভৃতি কারণে কীটনাশকের দীর্ঘমেয়াদি বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন কৃষকেরা। সম্প্রতি সাতক্ষীরায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

‘কীটনাশক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব’ শীর্ষক মিট দ্য প্রেস অ্যান্ড ডায়ালগ গতকাল শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও লোকজ আয়োজিত ‘কীটনাশক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব’ শীর্ষক মিট দ্য প্রেস অ্যান্ড ডায়ালগে এ তথ্য প্রকাশ করা হয়। এতে গবেষণার ফলাফল উপস্থাপন করেন বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজের শিক্ষার্থী আসাদুল ইসলাম ও শেখ তানজির আহমেদ।

মিট দ্য প্রেসে জানানো হয়, ৯৮.৩৪ ভাগ কৃষক কীটনাশক ব্যবহার করেন। এর মধ্যে ৬১.৫৩ ভাগ কৃষক ক্যান্সার, লিভারের সমস্যা, ডায়াবেটিকস, শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হওয়া, শোনার সমস্যা, কিডনির সমস্যাসহ নানা রোগ আক্রান্ত।

গবেষণায় বলা হয়েছে, গবেষণাধীন কৃষকরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কীটনাশক মিশ্রিত খাবার খেয়ে, কীটনাশক স্প্রে করার পরপরই হাত বা শরীর না ধুয়ে খাবার খেয়ে, পানি দূষণের মাধ্যমে, প্রতিবেশির ব্যবহৃত কীটনাশক থেকে ও গ্রাউন্ড স্প্রেসহ নানাভাবে কীটনাশক দ্বারা আক্রান্ত হন।

গবেষণায় তথ্য অনুযায়ী, কৃষকরা সবচেয়ে বেশি ব্যবহার করেন সিনজেনটা, এসিআই, মস্কো, পদ্মাসহ বিভিন্ন কোম্পানির কীটনাশক। সরকার নিষিদ্ধ বাসুডিন-১০, জিআরসহ অন্যান্য ক্ষতিকর কীটনাশকও ব্যবহার করেন তারা।

গবেষণায় অংশ নেওয়া ৮৩ ভাগ কৃষক কখনই কীটনাশকের গায়ের লেবেল বা লিফলেট পড়েন না। আর ব্যবহৃত কীটনাশকের খালি পাত্র ঘর সাজানো, খাবার রাখা, পানি রাখা, খেলনা, খাবারজাত দ্রব্য প্যাকেটজাত করাসহ অন্যান্য কাজে ব্যবহার করেন ১৬ ভাগ কৃষক। এছাড়া ৯০ ভাগ কৃষক কীটনাশক ব্যবহারে কোনও প্রশিক্ষণ পাননি। এসময় জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ৬ দফা সুপারিশ করা হয়।

পরে লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিমসহ প্রমুখ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান