নড়াইলে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

সুলতান মাহমুদ, নড়াইল
২৯ আগস্ট ২০১৭, ১৫:২৫আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৫:২৮

নড়াইলে জমে উঠেছে পশুর হাট নড়াইলে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার তিন উপজেলায় ১৩টি হাটে এক সপ্তাহ আগে থেকে কোরবানির গরু বেচাকেনা শুরু হয়েছে। তবে শুরুতে বিভিন্ন পশুর দাম বেশি থাকায় শেষ সময়ে জমে উঠেছে হাটগুলো। এ বছর পশুর হাটগুলোতে মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরুর তুলনায় সেগুলোর দামও বেশি।

লোহাগড়ার বাসিন্দা আকরামুজ্জামান মিলু বাংলা ট্রিবিউনকে জানান, লোহাগড়ায় সাপ্তাহিক হাট বৃহস্পতিবার হলেও ঈদ উপলক্ষে সোমবারও পশুর হাট বসেছিল। সোমবারের হাটে মাঝারি গরুর দাম ছিল তুলনামূলক বেশি। অধিকাংশ ক্রেতা এ সপ্তাহের শেষের হাট বৃহস্পতিবার গরু কিংবা কোরবানির পশু কিনবেন। তিনি নিজে লোহাগড়া হাট থেকে ৪৫ হাজার টাকা দিয়ে একটি মাঝারি গরু কিনেছেন।

সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার সকাল থেকেই জমে উঠেছে সদর উপজেলার নাকশী-মাদ্রাসা পশুর হাট। বিভিন্ন এলাকা থেকে পিকআপ, নসিমনে করে ভোর থেকে গরু, ছাগল আসতে শুরু করেছে। বিক্রিও জমে উঠেছে। এছাড়া কোরবানির আগে আগামী শুক্রবার সদর উপজেলার মাইজপাড়া ও দিঘলিয়া পশুর হাটে কোরবানির বেচাকেনা চলবে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।

জমে উঠেছে পশুর হাট জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলায় ৩টি, লোহাগড়া উপজেলায় ৫টি এবং কালিয়া উপজেলায় ৫টি গরুর হাট রয়েছে। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বেশ কয়েকটি পশুর হাট গড়ে উঠেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মারুফ হাসান জানান, এ জেলায় ছোট-বড় চার হাজার খামার রয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় এক হাজার, লোহাগড়া উপজেলায় দেড় হাজার এবং কালিয়া উপজেলায় দেড় হাজার খামার রয়েছে। এসব খামারে কোরবানির ঈদে বেচাকেনার জন্য ২৪ হাজার ৫৩১টি গরু প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৫ হাজার ৬৮১টি ছাগল কোরবানির ঈদে বিক্রির উপযুক্ত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, খামারিদের সঙ্গে সবসময় আমরা যোগাযোগ রাখছি। কেউ যেনও পশুর শরীরে ক্ষতিকর ইনজেকশন পুশ করতে না পারে সে লক্ষ্যে আমাদের তদারকি অব্যাহত রয়েছে। প্রতিটি হাটে আমাদের মেডিক্যাল টিম রয়েছে।

জমে উঠেছে পশুর হাট নড়াইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রাশেদুল হক জানান, তিনি ইতোমধ্যে নাকশী-মাদ্রাসা পশুর হাটসহ বিভিন্ন হাট পরিদর্শন করেছেন।

জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, কোরবানির পশু ক্রেতা-বিক্রেতাসহ ব্যবসায়ীদের নিরাপত্তা ও জালনোটের লেনদেন বন্ধের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পশুর হাটে গিয়ে জাল নোটের লেনদেন বন্ধে ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক প্রচারণা  চালাচ্ছে পুলিশ। পাশাপশি বিভিন্ন হাটে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।  


আরও পড়ুন:
বন্যার প্রভাবে কুড়িগ্রামে কোরবানির পশুর দাম কম

 

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম