সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ, ৬ জিম্মি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪২

  সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ, ৬ জিম্মি উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ককিলমনি শেলারচর এলাকায় কোস্টগার্ড ও বনদস্যুর মধ্যে দুই ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ বন্দুক যুদ্ধের হয়। পরে কোস্টগার্ড বনদস্যুদের হাতে অপহৃত ৬ জেলেসহ ইঞ্জিন চালিত একটি নৌকা উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে একজনের বাড়ি খুলনার কয়রা উপজেলায়, একজনের বাড়ি মংলা উপজেলার চাঁদপাই এলাকায় এবং একজনের বাড়ি হাড়বাড়িয়া এলাকায় বলে কোস্টগার্ড জানায়।

কোস্টগার্ড পশ্চিম জোনে’র অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কুখ্যাত বনদস্যু বড় ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে। পরে বনদস্যুরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির শেলারচর এলাকার নীলবাড়িয়া খালে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালাতে শুরু করে। জবাবে কোস্টগার্ডও গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর দস্যুরা জিম্মিদের ফেলে রেখে বনের ভেতর পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বনদস্যুদের হাতে অপহৃত ৬ জেলে ও একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে ও নৌকা মংলা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আরও পড়তে পারেন: গফরগাঁওয়ে বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, আটক ২

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান