ফেনীতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলো ৭ শিশুসহ ১৩ রোহিঙ্গা

ফেনী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৫

ফেনীতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলো ৭ শিশুসহ ১৩ রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে ৭ শিশুসহ ১৩ রোহিঙ্গা শরণার্থী ফেনীর সোনাগাজীতে তাদের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ।

রোহিঙ্গারা সবাই সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামে (১ নং ওয়ার্ড) মাতাব্বর বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। ওই বাড়ির সিরাজুল আগত রোহিঙ্গা জাফরের ভায়রা। সিরাজ ৭ বছর আগে রাখাইন রাজ্যে গিয়ে বিয়ে করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে ওই বাড়িতে যাই । তাদেরকে চিকিৎসা, নিরাপত্তাসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

আগত রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে. গত মাসের ২৫ আগস্ট রাখাইন রাজ্য থেকে পায়ে হেঁটে চলতি মাসের ৯ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সীমান্তে আসেন তারা। ৯ সেপ্টেম্বর রাতে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামে (১ নং ওয়ার্ড) মাতাব্বর বাড়িতে এসে তারা আশ্রয় নেন। জানাজানি হলে ১১ সেপ্টেম্বর সোমবার প্রশাসনের নজরে আসে বলে জানিয়েছেন ইউএনও ।

১৩ সদস্য পরিবারের অভিভাবক মোহাম্মদ জাফর আহম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমার দুই মেয়েকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আরেক মেয়ের কোনও খোঁজ পাইনি। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

জাফর আরও বলেন, রাখাইন রাজ্য থেকে জঙ্গল, নদী, পাহাড় অতিক্রম করে বাংলাদেশে এসেছি জীবন বাচাঁতে। ১৪ দিন পানি খেয়ে জীবন বাঁচাতে হয়েছে। ঘুমাতে পারিনি। শিশুদেরকে কোলে করে টানা ১৪ দিন হাঁটতে হয়েছে।

/এআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান