সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৩:৪৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:০৮

আটক স্বামী আবদুর রাজ্জাক সাতক্ষীরায় জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। শনিবার গভীর রাতে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আবদুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।

স্থানীয় আহমেদ আলি জানান, যৌতুকের জন্য আবদুর রাজ্জাক প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। তিনি ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর স্ত্রী জুলি স্ট্রোক করেছেন বলে প্রচার করেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আবদুর রাজ্জাক ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজিয়ে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের