মাগুরা পুলিশ লাইনে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নাজমুলকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) রাতে মাগুরা জেলা ছাত্রলীগের সভায় তাকে পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল জানান, নাজমুল সম্প্রতি মাগুরার শ্রীপুর উপজেলার দুই যুবককে মাগুরা পুলিশ লাইনে বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি দেওয়ার নামে এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় প্রতারিত ওই দুই যুবকের পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা করে। সংগঠনের নেতাকর্মীদের তদন্তে মামলার অভিযোগের সত্যতা মেলে। এরপর রবিবার জেলা ছাত্রলীগের সভায় সাব্বির হোসেন নাজমুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে বলেও জানান ছাত্রলীগ সভাপতি।
আরও পড়ুন:
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা







