খালেদা জিয়ার উপদেষ্টা মসিউরের ১০ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

যশোর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১২:১৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১২:৩০

খালেদা জিয়ার উপদেষ্টা মসিউর রহমান দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানকে দুটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল জজ আদালত। একইসঙ্গে তার ৭০ হাজার টাকা জরিমানা ও ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। 
রায় ঘোষণা শেষে মসিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে, রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহে হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। 
সরকারপক্ষের আইনজীবী দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০০৮ সালের ৫ জুন মসিউর রহমান দুদকে তার সম্পদ বিবরণী জমা দেন। প্রাথমিক তদন্তে সম্পদ গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ওই বছরের ১৪ ডিসেম্বর তার নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এরপর দুদক যশোরের উপ-পরিচালক নাসির উদ্দিন তদন্তে ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পান এবং মসিউর রহমানের নামে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন। 
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ বিচারক দুর্নীতি দমন আইনের ২৬/২ ধারায় তাকে তিন বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ২৭/১ ধারায় সাত বছর ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অর্জিত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। অপরদিকে, ঝিনাইদহ বিএনপি রায় প্রত্যাখান করেছে। একইসঙ্গে রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় হরতাল আহ্বান করেছে। পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গা যুবকের কথা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম