বেনাপোল সীমান্তে ২৪ নারী, পুরুষকে আটক করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১০:৪২আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১০:৪২

বেনাপোলে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার (১২ নভেম্বর ) সকাল ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৯ জন পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়। এ সময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ২৪ নারী-পুরুষকে থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা। আজ দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী