বাগেরহাটে পিইসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

বাগেরহাট প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৯:৪৬

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ থানায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি উজ্জল শেখকে আসামি করে শিক্ষার্থীর পিতা মামলাটি দায়ের করেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মো. রাশেদুল আলম জানান, বিদ্যালয়ের দপ্তরি এবং নৈশ প্রহরী উজ্জল শেখ গত ১৪ নভেম্বর (মঙ্গলবার) ৫ম শ্রেণির এক ছাত্রীকে শৌচাগারে আটকিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ছাত্রীটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় উজ্জল। পরে প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হলেও তিনি বিষয়টি পরে দেখবেন বলে কালক্ষেপন করায় ঘটনার পাঁচদিন পর মামলাটি দায়ের করা হয়।

ওসি আরও জানান, আসামি পলাতক রয়েছে। তাকে আটক  করার  চেষ্টা চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান