দর্শনায় দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ১০:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১২:২১

দর্শনায় দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ নভেম্বর) ভোরে দর্শনা হল্ট স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এসময় এক চালকসহ তিন জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দর্শনা স্টেশন সূত্র জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি শনিবার ভোর ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানসহ তিন জন। এই দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শনায় দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ  

তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলেন। কিন্তু বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে।

দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে তারা হল্ট স্টেশনে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্টেশনের কোথাও মাস্টারকে খুঁজে পাওয়া যায়নি। দর্শনায় দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, প্রাথমিকভাবে মালবাহী ট্রেনের চালক জুয়েলের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার খবরে রিলিফ ট্রেনসহ রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয় কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান এই স্টেশন মাস্টার।

এদিকে দর্শনা হল্ট স্টেশনে দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম