হাতে-হাতে ডিসিআর পৌঁছে দিলেন জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ০৬:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ০৬:৫৩





গ্রাহকের হাতে ডিসিআর তুলে দেন জেলা প্রশাসক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের জমির মালিকদের ডিসিআর জেলা প্রশাসক নিজেই পৌঁছে দিলেন। তাও আবার হাতে-হাতে। উপজেলা ভূমি অফিস থেকে চান্দিনা ভিটির ডিসিআর নিতে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তাই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সোমবার (২৭ নভেম্বর) কোলা বাজারে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে হাতে-হাতেই গ্রাহকদের ডিসিআর স্লিপ হস্তান্তর করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন।

চান্দিনা ভিটির স্পট নবায়ন, ডিসিআর স্লিপ প্রদানসহ কোলা বাজারে উপস্থিত লোকজনের জন্য সোমবার ভূমিসেবা বিষয়ক গণশুনানির আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস। সেখানে উপস্থিত ছিলেন ওই এলাকার কয়েক শত নাগরিক।

ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ গ্রহণ এবং সে মোতাবেক কী করণীয় তা বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায় ও সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার।

জেলা প্রশাসক ভূমি সেবায় সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনও অর্থ কাউকে না দেওয়ার পরামর্শ দেন। এমনকি কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে জেলা প্রশাসককে তৎক্ষণাৎ জানানোর অনুরোধ করেন। তাছাড়া যে কোনও সমস্যায় মধ্যস্থতাকারী বা দালাল না ধরে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

কোলা বাজারে হাতে-হাতে ডিসিআর নিতে আসা আব্দুর রাজ্জাক বলেন, ‘ডিসি স্যার আমাদের বাজারে এসে ডিসিআর দিয়ে যাবেন। এডা (এটা) আমরা ভাবতেও পারিনি। আমরা খুবই খুশি।’

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বলেন, ‘এভাবে পর্যায়ক্রমে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে আমরা নামজারির আবেদন গ্রহণের ব্যবস্থা করবো, যাতে নাগরিক ভোগান্তির পরিবর্তে নাগরিকের সন্তুষ্টি আরও বাড়ানো যায়।’

আরও পড়তে পারেন: নদীতে দেওয়া ১৩টি বাঁধ অপসারণ, জাল জব্দ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম