যশোর কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কাজী নাবিল: যশোরের সব সেক্টরে উন্নয়ন হচ্ছে

যশোর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৫

যশোর কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কাজী নাবিল আহমেদ যশোরের উন্নয়নে সরকার আন্তরিক। সব সেক্টরে বরাদ্দ দিয়ে এ জেলার উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যশোর কলেজের ২৫ বছর পূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
সোমবার (৪ ডিসেম্বর) দিনভর বর্ণাঢ্য আয়োজনে যশোর কলেজের ২৫ বছর পূর্তি উৎসব পালিত হয়। এ উপলক্ষে সকালে যশোর শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শহরের টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন যশোর কলেজের পরিচালনা কমিটির সভাপতি ড. কাজী আনিস আহমেদ।
দুপুরে কলেজ ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা কলেজের রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করেন। এরপর আলোচনা সভা ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যশোর কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কাজী নাবিল: যশোরের সব সেক্টরে উন্নয়ন হচ্ছে আলোচনা সভায় প্রধান অতিথি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে সুষম উন্নয়নের কাজ করছে। বর্তমান সরকারের আমলে যশোর সদর উপজেলায় ২৬টি স্কুলে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণ শুরুর অপেক্ষায় আছে আরও ৬০টি স্কুল ভবন। ’
তিনি আরও বলেন, ‘আগামী এক বছরের মধ্যে যশোরের শতভাগ মানুষ যাতে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান সেজন্য কাজ চলছে। ভৈরব নদ সংস্কারে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে আইটি পার্ক নির্মাণ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হসিনা নিজেই তা উদ্বোধন করবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই সরকারের মেয়াদে শুধু যশোর সদর উপজেলায় সড়ক নির্মাণে ৭০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এভাবে প্রতি সেক্টরে বরাদ্দ দিয়ে বর্তমান সরকার যশোরের উন্নয়ন করছে। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
যশোর কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কাজী নাবিল: যশোরের সব সেক্টরে উন্নয়ন হচ্ছে তিনি বলেন, ‘বর্তমানে এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে গেছে সেখানে একটি তোতাপাখিও সার্টিফিকেট অর্জন করতে পারে। দীর্ঘদিন ধরে চলে আসা নোট আর গাইডনির্ভর এই শিক্ষা ব্যবস্থায় প্রকৃত শিক্ষা অর্জন অসম্ভব। আর এর সঙ্গে বর্তমানে শিক্ষকদের কোচিং বাণিজ্য ভয়াবহ রূপ নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে পাঠ্য বইয়ের কোনও সম্পর্ক থাকছে না। ফলে দিন দিন দেশের শিক্ষার মান কমছে। এখন থেকে বেরিয়ে আসার পথ আমাদের খুঁজতে হবে।’
সভাপতির বক্তব্যে ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে অসংখ্য মানুষের শ্রম, মেধা ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়। তাই এসব সামাজিক প্রতিষ্ঠান গড়তে যারা অবদান রাখেন তাদের আমাদের স্মরণ করতে হবে। আর তাদের শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় যে উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠানটি গড়েন তা বাস্তবায়ন করা। একইসঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যারা স্বাধীন করেছেন তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা ৭১ এর পরবর্তী প্রজন্মের কর্তব্য। ’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রসহ অনেকে।

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান