নারীদের মাঠে যেতে মাইকিং করে মানা: ইমামসহ তিন জন রিমান্ডে

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:০১

 

কল্যাণপুর জামে মসজিদ নারীদের ফসলের মাঠে যেতে মানা করে মাইকিং করার ঘটনায় মসজিদের ইমামসহ তিন জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন কল্যাণপুর জামে মসজিদের ইমাম আবু মুছা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। তাদেরকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শুনানি শেষে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কুমারখালী থানার পুলিশ রিমান্ডের আবেদন করলে আসামিদের জেলা কারাগার থেকে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের জামে মসজিদ থেকে নারীদের মাঠে যাওয়া বন্ধে মাইকিং করা হয়। এ ঘটনায় মঙ্গলবার ওই মসজিদের ইমাম আবু মুছা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর বুধবার দুপুর ২টার দিকে তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়তে পারেন: নারীদের মাঠে যেতে মাইকিং করে মানা, ইমাম আটক

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান