নড়াইলে দলীয় এমপি’র বিরুদ্ধে নৌকার বিরোধিতা করার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:১৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:১৫

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করছেন নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন নৌকার চেয়ারম্যান প্রার্থী পলি বেগম।

নৌকা প্রতীকের প্রার্থীর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী পলি বেগম বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বর নড়াইলের হামিদপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থী। নির্বাচনে জয়লাভে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে গেলেও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ আমার স্বামী সাবেক চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লা হত্যাকাণ্ডের প্রধান মদদদাতা ও পরিকল্পনাকারী আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ ও তার কর্মী সমর্থকেরা নানাভাবে আমাদের কর্মী-সমর্থক এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আর এ কাজে সার্বিক সহযোগিতা করছেন নড়াইল-১ আসনের দলীয় সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।’

তিনি আরও বলেন, ‘দলীয় সংসদ সদস্য কবিরুল নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে প্রকাশ্যে নৌকা প্রতীকের ভোটারদের বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ডেকে এনে তাদের অর্থ ও উপঢৌকন দিয়ে তার পছন্দের প্রার্থীর (গোলাম মোহাম্মদ) পক্ষে ভোট চাচ্ছেন।’

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা এমদাদুল হক, সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, কালিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান ও কালিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিউটি খানম, কালিয়া উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরাসহ প্রমুখ।

তবে পলি বেগমের এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। তিনি বলেন, ‘পলি বেগমের অভিযোগ সত্য নয়। দলের নেতাকর্মীর কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরোধিতাকারীরা এ ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের