বকশীগঞ্জ পৌর নির্বাচনের ফল স্থগিত

জামালপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৪০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৪২

তিন মেয়র প্রার্থী একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ১২ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রের ফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫০৫ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহীনা বেগম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৬০ ভোট। স্থগিত কেন্দ্রের মোট ভোট সংখ্যা ১৫২৮। নিকটতম দুই প্রার্থীর ভোট ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় স্থগিত কেন্দ্রের পুনরায় নির্বাচন অনুষ্ঠানের পর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও জোরপূর্বক সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রিসাইডিং অফিসার।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম