মধ্যরাতে শীতার্তদের পাশে ঝিনাইদহের জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ২১:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২১:৫৯

এক শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক জাকির হোসেন ঝিনাইদহে শীতার্তদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেন তাদের হাতে কম্বল তুলে দেন।

শহরের বাস টার্মিনাল, পবহাটি, আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, পাগলা কানাই মোড়, হামদহ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, এনডিসি জাফর সাদিক চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনোদিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।

জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ‘বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবেশীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ কাজেও যেতে পারছে না। রাতে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান