কালীগঞ্জে পুলিশের ওপর বোমা হামলা: অভিযোগপত্র দাখিল

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩





ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের ওপর বোমা হামলা মামলায় জামায়াত-বিএনপির ২৪ নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর ১০৭ পৃষ্ঠার অভিযোগপত্রটি দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিরব হোসেন বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

এসআই নিরব হোসেন জানান, ২০১৬ সালের ৭ জুলাই রাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত-বিএনপির সদস্যরা গোপন মিটিং করছিল। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালালে তারা পুলিশের ওপর বোমা হামলা করে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও হরিগোবিন্দপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে মিলন হোসেনকে গ্রেফতার করে। সে সময় জামায়াত-বিএনপির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, একটি কার্তুজ, একটি তলোয়ার, একটি হাঁসুয়া ও বোমার অংশ উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানার সাবেক এসআই (বর্তমানে ডিএসবি-২ ঝিনাইদহের ওসি) ইমরান আলম বাদী হয়ে ওই দিনই ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা (নম্বর-৯) করেন।
আসামিরা হলো কালীগঞ্জ উপজেলার হরিগোবিন্দপুর গ্রামের মিলন হোসেন (২১),একই গ্রামের ইসমাইল হোসেন (২৯),রাজু আহম্মেদ (২০),মল্লিকপুর গ্রামের মাজহারুল ইসলাম (১৯),অনুপমপুর গ্রামের রায়হান (২১),দামোদরপুর গ্রামের শফিউর রহমান (২৪),একই গ্রামের নওশের আলী (৬০),রফিকুল ইসলাম ওরফে বুলবুল (২৩) ও কওসার আলী (৫৫),ভাটপাড়া গ্রামের মিঠুন (২৩),বারপাখিয়া গ্রামের সাইফুল ইসলাম ওরফে শিমুল (২৬),বলাকান্দর গ্রামের সবুজ (১৯),একই গ্রামের ইউনুচ (৩১),তাইজেল (৩১),জসিম (২৬),শাহজাহান (৩১),শাহীন (২৯), আজাদ (৩৩),ছোট ঘিঘাটি গ্রামের হাফিজুর রহমান (৩৭),নিয়ামতপুর গ্রামের নজরুল ইসলাম (৫৫),মোস্তাফিজুর রহমান (৩৭),ভাটাডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমান (৪৩),ঈশ্বরবা গ্রামের আতিয়ার রহমান ওরফে নাইস (২৩) ও মধুপুর গ্রামের ইউসুফ আলী বিশ্বাস (৩৮)।
এসআই আরও বলেন, মামলাটি তদন্ত করে এজাহারে থাকা ১৫ জন ও সন্দেহভাজন হিসেবে ৯ জনসহ মোট ২৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে বেশিরভাগ আসামিই জামায়াত ও শিবিরকর্মী। 

 

/এসএসএ/ এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম