কুষ্টিয়ায় পুলিশবাহী বাস খাদে, আহত ২০

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৪:৫০

আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে কুষ্টিয়ায় পুলিশকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি জয়নুল আবেদিন জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে রাষ্ট্রপতির সফর উপলক্ষে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। দায়িত্ব পালন শেষে বাসে করে ৪০ জন পুলিশ সদস্য বাসে করে কুষ্টিয়া পুলিশ লাইনে ফিরছিলেন। বাসটি কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জনান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।  

এএসপি আরও জানান, আহতদের  চিকিৎসা দেওয়া হচ্ছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান