বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, আটক ৩

বেনাপোল প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

বেনাপোল থানার নেই কোনও নিজস্ব কার্যালয়

বেনাপোলে গোলাগুলির পর তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি ৪ রাউন্ড গুলি বর্ষণ করে।

আটককৃতরা হলো, স্থানীয় ছোট আচঁড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল গফফার (২২),তায়েব আলীর স্ত্রী আলেয়া খাতুন (৪০) ও তায়েবের মেয়ে খাদিজা খাতুন (১৮)।

এসময় ভারতীয় দুই বস্তা জুতা, ৬০ বোতল ফেনসিডিল, উন্নত মানের ২২ পিস শাড়ি ও ১ কার্টুন ইজিলাইট ও বিদেশি সিগারেটসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ।

বিজিবি জানায়,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল নিয়ে সীমান্তের ছোট আঁচড়ার মোড় হয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় যাবে। এ ধরনের সংবাদ পেয়ে বেনাপোল কোম্পানি সদরের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা আক্রমন করে। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি ছোঁড়ে।

৪৯ বিজিবির বেনাপোল কোম্পানি সদরের নায়েব সুবেদার শহিদুল ইসলাম গুলি বর্ষণ করা ও ভারতীয় মালামালসহ ৩ চোরাকারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় এবং মালামালগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ৩

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম