মামলা থেকে বাঁচতে খালেদা বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫

উন্নয়ন মেলায় মাহবুব উল আলম হানিফ দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি মামলা স্বচ্ছভাবেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া কালেক্টর চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

তিনি আরও বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়া বারবার আদালত পরিবর্তনসহ ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন। এ মামলার অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে এ রায় বিএনপি চেয়ারপারসনের বিপক্ষে যেতে পারে এমন ভীতির সঞ্চার হয়েছে বলেই তারা শঙ্কিত হয়ে নানা ধরনের মিথ্যাচার ও কাল্পনিক অভিযোগ করছেন।’

কুষ্টিয়ায় উন্নয়ন মেলা পরিদর্শনে হানিফ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে যে মন্তব্য করেছেন, তা হাস্যকর এবং উদ্ভট ছাড়া কিছুই না। একটি নদীর ওপর ছয় কিলোমিটার ধরে ব্রিজ জোড়াতালি দিয়ে হচ্ছে বলে যে মন্তব্য তিনি করেছেন, শুধু পাগল এবং উন্মাদরাই এই ধরনের কথাবার্তা বলতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ। পরে হানিফ উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম