বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫৪

বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলার আড়িয়া মর্দন গ্রামে খাদিজা বেগম নামে এক গৃহবধূকে (২৪) নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। খাদিজা কচুয়া উপজেলার আড়িয়া মর্দন গ্রামের সিদ্দিক পাইকের স্ত্রী এবং ধোপাখালি ইউনিয়নের শিরোখালী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তার ফতেমা (৫) ও ইমান (৩) নামে দুটি সন্তান রয়েছে।

নিহত খাদিজার ভাই আবুবক্কর বলেন, ‘নয় বছর আগে উপজেলার আড়িয়া মর্দন গ্রামের খলিল পাইকের ছেলে সিদ্দিকের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সিদ্দিক আমার বোনের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। কিন্তু বোনের ঘরে দুটি সন্তান থাকায় আমরা বিষয়টি নিয়ে কোনও কথা বলিনি। শনিবার রাতে সিদ্দিক খাদিজাকে বেদম মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। সিদ্দিকের পরিবারের লোকজন খাদিজাকে বাগেরহাট সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সিদ্দিকের পরিবারের লোকজন খাদিজাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মুশফিকার শামস বলেন, শনিবার রাত ১টার দিকে খাদিজা বেগম নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা হাসপাতালের জরুরি বিভাগে রোগী ফেলে রেখে চলে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় এক সপ্তাহের ব্যবধানে শীতজনিত রোগে ২০ জনের মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম