ঝিনাইদহে ডাকাতির ঘটনায় ওসি প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৩:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:২৪

মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির হোসেনকে প্রত্যাহার ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির হোসেনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। মহেশপুর- জীবননগর সড়কের পুরন্দপুর এলাকায় নৈশকোচে ডাকাতির ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত ৪ জানুয়ারি জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশকোচ সোনারতরী পরিবহনে ডাকাতি হয়। এ সময় স্বর্ণের বারসহ মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় ৭ জানুয়ারি অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় ডাকাতি মামলা করে পুলিশ। ওইদিন ডাকাতির সময় সড়কে কর্তব্যরত অবস্থায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত ৭ ও ৯ জানুয়ারি দুই জন এসআই ও ছয় কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। শুক্রবার ভোর রাতে ওই পরিবহনে ডাকাতি করা ৩০ পিস স্বর্ণের বারসহ দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক লুণ্ঠিত ৪৭টি স্বর্ণের বারের মধ্যে বাকি ১৭টি বার উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনার পরই মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজি দিদারুল আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ  করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম