নির্ধারিত সময়ের আগেই মাগুরায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত

মাগুরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:২৩

মাগুরায় নির্ধরিত সময়ের আগেই অর্জিত হয়েছে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। সংগ্রহের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি হলেও রবিবার (২১ জানুয়ারি) অর্জিত হয় লক্ষ্যমাত্রা।

আমন সংগ্রহ (ফাইল ছবি) এবার জেলার তালিকাভুক্ত ১৮৭ মিলারের মধ্যে ৯ জন সুযোগ পেয়েছেন চাল সরবরাহের। বাকি ১৭৮ জন মিলার কালো তালিকাভুক্ত হওয়ায় তাদের চাল সরবারাহের অনুমতি দেওয়া হয়নি। গত বোরো মৌসুমে চাল সরবরাহ না করায় তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

জেলা খাদ্য অফিস সূত্র জানায়, জেলায় ৩ জানুয়ারি থেকে শুরু হয় আমন সংগ্রহের অভিযান। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২০১ মেট্রিক টন চাল আর সংগ্রহ মূল্য ছিল প্রতি কেজি ৩৯ টাকা।

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের মিলার বাকিত হোসেন বলেন, ‘কালো তালিকাভুক্ত মিলারদের ব্যাপারে সরকারের কঠোর অবস্থানকে আমরা স্বাগত জানাই। গত বোরো মৌসুমে চালের সংগ্রহ মূল্য ছিল কম। এবার আমন মৌসুমে সংগ্রহ মূল্য কিছুটা বেশি। আমরা লোকসান মেনেই গত বোরো মৌসুমে সরকারকে চাল সরবরাহ করেছিলাম।’

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বলেন, ‘চলমান আমন সংগ্রহ অভিযানে জেলায় চালের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কালো তালিকাভুক্ত মিলারদের সরবরাহের অনুমতি দেওয়া হয়নি। যারা সরকারের দুঃসময়ে পাশে দাঁড়ায়নি তারা সরকারি কর্মসূচি থেকে মুনাফা লাভের সুযোগ চাইবে কেন?’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান