বাগেরহাটে পিকআপ ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ১১:২৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১১:৩০

বাগেরহাট বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন মাগুরা জেলার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নওশের আলীর ছেলে।

হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল নামে এক প্রাইভেটকার যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাইভেটকারের যাত্রীরা শনিবার রাতে টেকেরহাটে যাত্রাগান উপভোগ করেন। সেখান থেকে মাগুরায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম