চুয়াডাঙ্গায় অস্ত্র ও বোমাসহ ৪ ডাকাত আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৮

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বোমাসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে দামুড়হুদা উপজেলার হোগলডাঙা ছালাভরা মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক ৪ ডাকাত আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের মৃত বদর উদ্দিন মালিকের ছেলে সামাদ, ওসমানপুর গ্রামের গোলাম রহমানের ছেলে সেলিম, জীবননগর উপজেলার কয়া গ্রামের নাজমুল হকের ছেলে হোসেন আলি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়ার গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে লাবলু।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার হোগলডাঙা গ্রামের ছালাভরা মাঠে অভিযানে যায়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে চারটি বোমা ও ৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ও দলের অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম