বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়ার: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৫:৪১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৫:৪১

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকার কাউকে বাদ দিয়ে কোনও নির্বাচন পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানি দালালদেরকে রাজনীতি থেকে বিদায় জানাতে চায়। তাই বারবার এটাই প্রমাণিত হয়েছে বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়ার।’

শুক্রবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‘বিএনপি এবং খালেদা জিয়াকে হিটলারের চাইতে খারাপ’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জেলখানায় আছে টাকা চুরি মামলার আসামিরা, গ্রেফতার হচ্ছে মানুষ পোড়ানো মামলার আসামিরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে। সুতরাং রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম