যশোরে সহপাঠীদের ছুরিকাঘাতে আহত ২ স্কুলছাত্র

যশোর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১৫:২৯আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:৩০

যশোর যশোরে সহপাঠীদের ছুরিকাঘাতে রাসেল মাহমুদ (১৪) ও শাকিল রহমান (১৪) নামে দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুমের পাশে এ ঘটনা ঘটে।

আহত রাশেদ মাহমুদ ডাকাতিয়া গ্রামের ইনসার আলীর ছেলে। আর শাকিল রহমান একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দুই জনই ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহতদের সহপাঠী ইকবাল হোসেন জানান, আহত রাসেলের সঙ্গে একই ক্লাসের ছাত্র জয়ের বিরোধ ছিল। ৩-৪ দিন আগে রাসেল স্কুলমাঠে দাঁড়িয়ে ছিল। এসময় জয় এসে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়। ওই সময় তাকে থাপ্পড় মারে রাসেল। আজ সকালে রাসেল ক্লাসরুমে ছিল। এসময় জয়, তার বন্ধু নাজমুল, প্লাবন ও সেতু ক্লাসরুম থেকে ডেকে রাসেলকে ছুরি মেরে গুরুতর আহত করে। তখন রাসেলের বন্ধু শাকিল ঠেকাতে গেলে তাকেও ছুরি মেরে আহত করে জয় ও তার সহযোগীরা। পরে সহপাঠীরা মিলে রাসেল ও শাকিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আহত দুই স্কুলছাত্রের মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তবে শাকিল আশঙ্কামুক্ত।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ঘটনাটি এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম