দর্শনা চেকপোস্টে দুই লাখ ১৬ হাজার ডলারসহ আটক আট

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৭

ভারত থেকে পাচার হয়ে আসা ২ লাখ ১৬ হাজার ডলারসহ ৮ জনকে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা। রবিবার সকালে ব্যাগ ও লাগেজসহ তাদের আটক করে বিজিবি।

আটক আটজন বিজিবি-৬ এর পরিচালক ইমাম হাসান মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ একটি দল দামুড়হুদার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে আসা ৮ বাংলাদেশি নাগরিককে ব্যাগ ও লাগেজসহ আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ লাখ ১৬ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করে। এছাড়া লাগেজ থেকে ভারতীয় কাপড়, থ্রিপিচ, শাড়ি ও বিভিন্ন কসমেটিক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ৮ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে দামুড়হুদা থানায়। এর সঙ্গে অন্য যারা জড়িত তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের অনেকে গত তিন মাসের মধ্য প্রায় ২০ বার ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। তারা দীর্ঘদিন যাবত চোরাকারবারীর সঙ্গে জড়িত।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম