সাতক্ষীরায় সাবেক এমপিসহ বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৭:৫০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৫১

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার একটি মামলায় জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

রবিবার (১৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস জানান, কালিগঞ্জ থানার জিআর ২৯১/১৭ নম্বর মামলায় কাজী আলাউদ্দীন ও উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামসহ ১৮ নেতা-কর্মী নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তারা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি এই খবর নিশ্চিত করেছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের