বর্তমান সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে না: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৫:০৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৫:১৮

  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় প্রমাণ করে বর্তমান সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে না।’

শনিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি’র চরিত্র হলো, তারা বিজয়ী হলে মিষ্টি বিতরণ করে। আর হেরে গেলে ফল বর্জন করে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলে তারাও ভালো ফলাফল করতে পারে।’

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়ন এবং শান্তির ধারা বজায় রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই।’

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের উন্নয়ন কবে হবে-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের কাজ শুরু হবে। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই কাজ শেষ হবে। টেন্ডারসহ সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন বাকি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অডার দেওয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপত্বিত করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাউন্সিলার নাইমুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ফারজানা ইসলাম।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম