নড়াইলে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার অভিযোগে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৫:৩৫আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৫:৩৫

নড়াইলের লোহাগড়া থানা সড়কে ওষুধের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বহালের দাবি জানান।

ভেঙে দেওয়া হচ্ছে দোকান, ডানে মানববন্ধন ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী এস এম জাকির হোসেন ও নাজমা বেগমসহ অন্যরা জানান, প্রায় ২০ বছর যাবত নড়াইলের লোহাগড়া থানা সড়কে তারা ব্যবসা করে আসছেন। এখানে ৬টি ওষুধের দোকান, ইলেকট্রনিক্স দোকান, দন্ত চিকিৎসা কেন্দ্রসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিন্তু বিনা নেটিশে অতর্কিতভাবে শুক্রবার ভোরে ১২টি দোকান ভেঙে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশার গোলাম মোরশেদ, মনিরুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট আররাফ হোসেন, সালেক মুন্সী, আরিফ শেখসহ প্রায় ২০ জন অতর্কিত হামলা চালিয়ে তাদের দোকান ভেঙে দেয়। এ সময় দোকান থেকে ওষুধসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি গোলাম মোরশেদসহ অন্যরা দাবি করে বলেন, ‘ওই ব্যবসায়ীদের আমরা ছয় মাস আগে নোটিশ দিয়েছি। এই জায়গাটি কিছু অংশ লক্ষ্মীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের এবং কিছু অংশ জেলা পরিষদের রয়েছে। মসজিদ মার্কেট নির্মাণের জন্য তাদের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম