জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না: হানিফ

ইবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৫:৪০আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৫:৪৫

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। মুক্তিযুদ্ধে তার তেমন কোনও ভূমিকা ছিল না।’ শনিবার (২৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় হানিফ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যেই মূলত স্বাধীনতার মূল ঘোষণা ছিল। পুরো জাতি এ ভাষণে উজ্জীবিত হয়ে ৯ মাস যুদ্ধ করেছিল। স্বাধীনতাবিরোধীরা এই সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। এ বিষয়ে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার সঞ্চালনায় এবং উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর  সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. আব্দুল হাই, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা দিবস-২০১৮ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

 

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান