শিকারপুর সীমান্তে সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৩:৪৪আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৪:০০

যশোরের শিকারপুর সীমান্ত থেকে ৩২ পিস সোনার বারসহ  ভারতীয় নাগরিক আটক যশোরের শিকারপুর সীমান্ত থেকে ৩২ পিস সোনার বারসহ  মিঠু দফাদার (৩০) নামে এক  ভারতীয় ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৭মার্চ ) সকাল ১০ টার দিকে তাকে আটক করা হয়। ৪৯ বিজিবির উপ-অধিনায়ক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মিঠু ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মোস্তফাপুর গ্রামের মৃত হযরত দফাদারের ছেলে। 

উপ-অধিনায়ক নজরুল ইসলাম বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি শিকারপুর  সীমান্তের এম পি ২৮/৬ এস পিলারের ১০০ গজের মধ্য দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিজিবির কমান্ডার হাবিলদার আতিয়ার রহমানের নেতৃত্বে একটি  টহল দল সেখানে অভিযান পরিচালনা করে ৩২ পিস সোনার বারসহ মিঠুকে আটক করে। আটক সোনার ওজন ৩ কেজি ৪০০ গ্রাম । যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৭ হাজার টাকা।’ 

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনাসহ মিঠুকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম