সাতক্ষীরা তলুইগাছা সীমান্তে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ১৩:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:৩৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় কোনও চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মো. মোস্তাফিজুর রহমান  জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির অবস্থান বুঝতে পেরে রাস্তার ওপর স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটির ভিতরে তল্লাশি চালিয়ে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বিকালে উদ্ধার হওয়া ২৭ পিস স্বর্ণের বারের ওজন ও মূল্য  জানানো হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান