সিএনজি ও পাওয়ার টিলারের সংঘর্ষে এক নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১৪:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৪:৪৪

ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর-হলিধানী সড়কে সিএনজি ও পাওয়ার টিলারের সংঘর্ষে আনোয়ার বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৬ এপ্রিল) সকালে ওই সড়কের মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে সিএনজিতে করে যাত্রীরা বাজার গোপালপুর থেকে হলিধানী যাচ্ছিলেন। পথে মহামায়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারা বেগম। আহত হন আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান