খুলনা বিএনপি’র সভাপতির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ১৭:৫৬আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৮:০১

শফিকুল আলম মনা খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পরপরই মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। তবে দলের মনোনয়ন না পেলেও খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার পক্ষে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ইউনুস আলী জানান,  মঙ্গলবার বিকালে শফিকুল আলম মনার নামে একজন আইনজীবী মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে আটটি মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বাংলা ট্রিবিউনকে এ বিষয়ে বলেন, ‘প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিলাম। সে হিসেবে আমার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করে থাকতে পারেন। বিষয়টি জেনে বুঝে তারপর মন্তব্য করবো।’

তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘মেয়র মনির  (মোহাম্মদ মনিরুজ্জামান মনি) পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সেটি নিয়ে কি কোনও প্রশ্ন হয়েছে?’

আরও পড়ুন- কেসিসি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন বিএনপির মঞ্জু

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের