খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ও ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা। বুধবার রাতে ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী মেয়র প্রার্থী হচ্ছেন দলের মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক।
এছাড়া ৩১টি ওয়ার্ডেও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর লস্কর, ২ নং ওয়ার্ডে মো. বজলুর রহমান, ৩ নং ওয়ার্ডে কারী শাহ আলম মীর, ৪ নং ওয়ার্ডে জাহাঙ্গীর মোড়ল, ৫ নং ওয়ার্ডে নাজমুল শিকদার, ৬ নং ওয়ার্ডে তরিকুল ইসলাম কাবির,৭ নং ওয়ার্ডে গাজী মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ডে হাফেজ শামসুল আলম, ৯ নং ওয়ার্ডে শেখ শওকত আলী, ১০ নং ওয়ার্ডে জামাল হোসেন, ১১ নং ওয়ার্ডে মোস্তফা হাওলাদার, ১২ নং ওয়ার্ডে ডা. আজমল, ১৩ নং ওয়ার্ডে আবুল বাশার, ১৪ নং ওয়ার্ডে লুৎফর রহমান, ১৫ নং ওয়ার্ডে জি এম কিবরিয়া, ১৬ নং ওয়ার্ডে হাজী মারুফ, ১৭ নং ওয়ার্ডে আব্দুর রশীদ, ১৮ নং ওয়ার্ডে মো. মুকুল শেখ, ১৯ নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, ২০ নং ওয়ার্ডে মো. শাহজাহান হাওলাদার, ২১ নং ওয়ার্ডে শামীমুর আলম, ২২ নং ওয়ার্ডে মো. ইলিয়াস হোসেন, ২৩ নং ওয়ার্ডে আবু তাহের, ২৪ নং ওয়ার্ডে শেখ মুহা. নাসির উদ্দিন, ২৫ নং ওয়ার্ডে মো. ইমরান হোসেন মিয়া, ২৬ নং ওয়ার্ডে আকবর আলী পাঠান, ২৭ নং ওয়ার্ডে মো ফেরদাউস গাজী সুমন, ২৮ নং ওয়ার্ডে ফজলুল করীম, ২৯ নং ওয়ার্ডে রুহুল আমীন বিশ্বাস ৩০ নং ওয়ার্ডে আলমগীর হোসেন ও ৩১ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা সজীব মোল্লা।
আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ এপ্রিল, যাচাই-বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কেসিসিতে ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন হবে। এখানে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৩ জন।
আরও পড়ুন- কেসিসি নির্বাচন: খালেককে নিয়ে আ.লীগে উচ্ছ্বাস, মঞ্জুর মনোনয়নে মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে







