নির্বাচন সামনে রেখে দলের ভেতরে বাইরে ষড়যন্ত্র হতে পারে: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ২০:১৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২০:১৯

যশোরে আলোচনা সভায় কাজী নাবিল আহমেদ যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র-চক্রান্ত হতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়নের স্বার্থে আরেকবার বিজয়ী করতে হবে।’ ঐতিহাসিক মুজিনগর দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ এপ্রিল) যশোরে এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

শহরের দড়াটানা ভৈরব শহীদ চত্বরে যশোর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা হয়। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে এই জনপ্রতিনিধি বলেন, ‘ছাত্রদের দাবি দাওয়া থাকবে, সে লক্ষ্যে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটি কুচক্রিমহল আন্দোলন চলাকালে ভিসির বাসভবন ভাঙচুরসহ নৈরাজ্য সৃষ্টি করে। লন্ডনে বসে বিএনপি নেতা তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে এ আন্দোলন নিয়ে চক্রান্ত করেন।’ যশোরে আওয়ামী লীগের আলোচনা সভায় সাধারণ জনতা

শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সুখেন মজুমদার, কাজী আব্দুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, অ্যাড. সেতারা বেগম, লাইজু জামান, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু প্রমুখ বক্তৃতা করেন।   

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, ‘বাঙালির হাজার বছরের ইতিহাসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত সরকারই একমাত্র বাঙালিদের নিয়ে। ১৭৫৭ সালে এই মুজিবনগরের ওপাশে আম্রকাননে বাঙলার শেষ স্বাধীন নবারের পতন হয়। দুইশ’ বছর পর একই দিনে মুজিবনগরে বাঙালিদের সরকার গঠন করা হয়। জাতির জনক শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশ নামক ভূখণ্ডটির জন্ম হয়েছিল। তিনিই প্রগতিশীল ও উন্নয়নের ধারা সৃষ্টি করতে যুদ্ধবিধ্বস্ত দেশে হাত দিয়েছিলেন। কিন্তু পরাজিত শত্রুরা ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মাধ্যমে সেই ধারা থামিয়ে দেয়। তারপর থেকে পাকিস্তানি স্টাইলে এদেশে শাসনব্যবস্থা কায়েম হয়।’

১৯৯৬ সালে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ফের উন্নয়নের ধারা শুরু করে উল্লেখ করে তিনি বলেন, ‘তার সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তাকে আবারও ক্ষমতায় আনতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।’

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের